সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫১ Time View

এম এ আলিম রিপন,সুজানগর:দক্ষ যুব গড়বে দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে যুব র‍্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১১ টায় সুজানগর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের অংশ গ্রহণে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাদের হোসেন। যুবসমাজকে মাদক, বেকারত্ব, দুর্নীতি এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সততা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, শুধু সরকারি বা প্রথাগত চাকরির ওপর নির্ভরশীল না হয়ে যুবকদের নিজেদের মেধা, যোগ্যতা ও কারিগরি দক্ষতা অনুযায়ী উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তরুণদের প্রযুক্তিনির্ভর পেশা, তথ্যপ্রযুক্তি এবং আধুনিক কারিগরি শিক্ষায় দীক্ষিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সরকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি তারুণ্যের শক্তি, সাহস ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান যুব উন্নয়ন অধিদপ্তর ও কারিগরি কেন্দ্রগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে যুবদের প্রাপ্ত ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে যুব উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত আটজন ব্যক্তির মাঝে ৬ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin