সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

‎পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
‎খুলনার পাইকগাছায় অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার ও অপহরণের মূল পরিকল্পনাকারী দুজনকে আটক করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাইকগাছা পৌর সভার জিরো পয়েন্ট থেকে উপজেলার গোপালপুর গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে ব্যবসায়ী মোঃ সেকেন্দার আলী ও তাঁর সহকর্মী মোঃ রাজ্জাক আলীকে কৌশলে অপহরণ করে যশোরের নওয়াপাড়ায় নিয়ে যায় অপহরণকারীরা।
‎সেখানে তাঁদের আটকে রেখে মারধর করা হয় এবং ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে অপহৃতরা ২০ লাখ টাকা দিতে রাজি হলে অপহরণকারীরা সেকেন্দার আলীকে তাঁর পরিবারের কাছে ফোন করে টাকা আনতে বলেন।
‎এবিষয়টি সেকেন্দার আলীর স্ত্রী নাজমা বেগম পাইকগাছা থানা পুলিশকে জানান। তাঁর অভিযোগ পাওয়ার পর খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আওয়াল কবির অভিযান শুরু করেন।
‎অভিযানে শুক্রবার রাতে যশোরের নওয়াপাড়া থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। একই রাতে খুলনার সোনাডাঙ্গায় অভিযান চালিয়ে অপহরণের মূল পরিকল্পনাকারী রিপন খান ও তাঁর সহযোগী শরীফ শেখকে আটক করা হয়। আটক রিপন খান অভয়নগর থানার ইয়াহিয়া খানের ছেলে এবং শরীফ শেখ একই এলাকার মোন্তাজ শেখের ছেলে।পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আওয়াল কবির বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
‎
‎
‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin