সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

দক্ষ যুব গড়ার প্রত্যয়ে উজিরপুরে জাতীয় যুব দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, উজিরপুরের আয়োজনে এবং উজিরপুর এডিপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “

যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যুবসমাজ এগিয়ে এলে দেশও এগিয়ে যাবে।

আলোচনা সভায় যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল হওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি যুব ঋণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে যুবকদের মাঝে ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ওসি মোঃ রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম. সামসুদ্দোহা আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin