সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

চারঘাটে অ-সহায় দুই ব্যক্তির পাশে মেয়র পদপ্রার্থীর হুইলচেয়ার ও ভ্যান বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭৪ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছেন রাজশাহীর চারঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল। শারীরিক প্রতিবন্ধকতায় দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এক ব্যক্তিকে হুইলচেয়ার এবং জীবিকা নির্বাহের জন্য আরেক ব্যক্তিকে একটি ভ্যান উপহার দিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) বিকেলে চারঘাট পৌরসভার মিয়াপুর ও মেরামতপুর এলাকায় পৃথকভাবে এসব সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিয়াপুর এলাকার বাসিন্দা মোস্তাকিন (৬০) প্রায় আট বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত। বর্তমানে তিনি বিছানাগত অবস্থায় রয়েছেন। টুলু প্রফেসরের বাড়ির পূর্ব পাশে তাঁর বাড়ি। এক ছেলে ও এক মেয়ের বাবা মোস্তাকিনের চলাফেরার কষ্ট কিছুটা লাঘব করতে তাঁকে একটি হুইলচেয়ার উপহার দেন আসাদুজ্জামান জুয়েল।

অন্যদিকে, মেরামতপুর এলাকার পিতা মৃত আমিন উদ্দিনের ছেলে আতাউর রহমান (৪২)। তাঁর পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবারের ভরণপোষণে সহায়তা এবং নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তাঁকে একটি ভ্যান প্রদান করা হয়।

এ বিষয়ে মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একজন দীর্ঘদিনের অসুস্থ মানুষ যেন কিছুটা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন এবং একজন অসহায় ব্যক্তি যেন নিজের কর্মসংস্থানের মাধ্যমে পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন, সেই মানবিক চিন্তা থেকেই আমার এই উদ্যোগ। মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী সব সময় পাশে থাকতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর পদপ্রার্থী বাবর আলী, প্রফেসর রফিকুল ইসলাম টুলু, সাইদুর রহমান, জুবায়ের রহমান ও আবুল বাশারসহ স্থানীয় ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, অসহায় মানুষের প্রয়োজনের সময়ে এ ধরনের সহায়তা তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাঁরা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin