সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

এসআরবি-১২ তিন জেলায় সর্ব-হারা চ-রমপন্থী ৬৫ সদস্যের আ-ত্মসমর্পণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬৮ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার এসআরবি-১২-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬’। এতে তিন জেলার মোট ৬৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন,পাবনা জেলার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মিস ফারজানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো.আমিরুল ইসলাম খান আলীম।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো.আহসান হাবিব পলাশ, বিপিএম-সেবা;রাজশাহী রেঞ্জের ডিআইজি,এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক; রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার; সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক; সিরাজগঞ্জের পুলিশ সুপার এবং এসআরবি ফোর্সেসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।অনুষ্ঠানে চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের উদ্যোগকে গুরুত্ব দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin