সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

‎ইতিহাসের নতুন অধ্যায়: বান্দরবানের ত্রিপুরা সম্প্রদায়ের প্রথম ফাদার মাচাং সাধুমনি ত্রিপুরার যা-জকীয় অভিষেক

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৯৯ Time View

‎
‎বান্দরবান (থানচি) প্রতিনিধি মথি ত্রিপুরা।
‎
‎বান্দরবান পার্বত্য জেলার ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরা সম্প্রদায়ের জন্য এক ঐতিহাসিক ও গৌরবময় মুহূর্তের অপেক্ষা।
‎
‎দীর্ঘ প্রতীক্ষা, প্রার্থনা ও সাধনার মধ্য দিয়ে যাজকীয় জীবনে অভিষিক্ত হতে যাচ্ছেন মাচাং সাধুমনি ত্রিপুরা, যিনি ফ্রান্সিস নামেও পরিচিত।
‎এই অভিষেক শুধু একজন ব্যক্তির ধর্মীয় জীবনের নতুন অধ্যায়ের সূচনা নয়; বরং বান্দরবান পার্বত্য জেলার ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় ইতিহাসেও একটি স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
‎
‎
‎আগামী ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার, সকাল ৯:০০টায় নিবেদিতা কুমারী মারিয়া বলীপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হবে তাঁর যাজকীয় অভিষেক অনুষ্ঠান।
‎এ উপলক্ষে ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত রয়েছে বিভিন্ন ধর্মীয় ও আনুষ্ঠানিক কর্মসূচি। এর মধ্যে রয়েছে বরণ অনুষ্ঠান, পবিত্র আরাধনা, মঙ্গলানুষ্ঠান, সংবর্ধনা, প্রীতিভোজ এবং ধন্যবাদের খ্রিষ্টযাগ।
‎পুরো আয়োজনকে ঘিরে ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আনন্দ, উৎসাহ ও প্রার্থনার পরিবেশ সৃষ্টি হয়েছে।
‎
‎
‎মাচাং সাধুমনি ত্রিপুরা (ফ্রান্সিস)-এর এই যাজকীয় অভিষেক বান্দরবান পার্বত্য জেলার ত্রিপুরা সম্প্রদায়ের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি এই অঞ্চলের ত্রিপুরা সম্প্রদায়ের প্রথম ফাদার হিসেবে ইতিহাসে স্থান করে নিতে যাচ্ছেন।
‎একজন ফাদারের জীবন হলো সেবা, ত্যাগ, মানবিকতা, ভালোবাসা ও আধ্যাত্মিক পথনির্দেশনার জীবন। তাঁর মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবসেবার বার্তা আরও ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
‎
‎
‎এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ধর্মীয় নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় জনগণের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও আনন্দময় করে তুলবে বলে আশা করা হচ্ছে।
‎
‎নিবেদিতা কু্মাারী মারিয়া বলীপাড়া ধর্মপল্লী মিশন পরিচালক, ফাদার শীতল হিউবার্ড সিএসি, জানান, এই যাজকীয় অভিষেক অনুষ্ঠানে শিশু মিনিস্ট্রি, যুব/ যুবতি মিনিস্ট্রি, বৃদ্ধ বয়স্ক প্রতিটি মন্ডলী, বিভিন্ন সম্প্রদায়ের খ্রিষ্টান বিশ্বাসীরার আনুমানিক লক্ষাধিক অংশ গ্রহণ করবে বলে আশ্বাস দেন।
‎
‎বান্দরবান পার্বত্য জেলার ত্রিপুরা সম্প্রদায়ের ইতিহাসে মাচাং সাধুমনি ত্রিপুরা (ফ্রান্সিস)-এর যাজকীয় অভিষেক নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক নতুন দিগন্ত উন্মোচন করবে—এমন প্রত্যাশা সবার।
ধর্মীয় বিশ্বাস, মানবিক মূল্যবোধ ও মানুষের সেবার মধ্য দিয়ে তাঁর আগামী দিনের যাজকীয় জীবন হয়ে উঠুক আশীর্বাদপূর্ণ—এই প্রার্থনা।
‎
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin