সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

ভাঙ্গুড়ায় এইচএসসির ফলাফলে শীর্ষে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে ধারাবাহিক ভাবে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ।
বিগত বছরের মতো চলতি বছরেও প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি উপজেলার কলেজগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী,উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের হলো, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৬১ দশমিক ৫৪ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।উপজেলার ঐহিত্যবাহী সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজে পাসের হার ৩২ দশমিক ০৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন। মহিলা কলেজ ডিগ্রি ভাঙ্গুড়ায় পাসের হার ২৯ দশমিক ১৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন এবং, বি.বি. স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯ দশমিক ৬৪ শতাংশ; এ প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।ফলাফলে পাসের হারের দিক থেকে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ এগিয়ে থাকলেও উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলেও শিক্ষার্থীদের সাফল্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin