সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক নিয়ে নতুন নীতিমালা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

তরিকুল ইসলাম তরুন।।

ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন নীতিমালা ও নিবন্ধন কার্যক্রমের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রবিবার (১ নভেম্বর ২০২৬) ঢাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন নীতিমালার আওতায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের চলাচল, নিবন্ধন এবং ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টদের এ উদ্যোগকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। এবিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন সরকারের সিদ্ধান্তই চুড়ান্ত, এতে অবৈধ সিএনজি, অটোরিকশা কমবে,যানযট নিরসন হবে।সরকারের রাজস্ব বাড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin