সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন-প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আশুলিয়ায় আনন্দ র‍্যালী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫১ Time View

হেলাল শেখঃ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের (NGWU) নেতাকর্মীরা।

রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও ব্যানার দেখা যায়। নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা আনন্দ প্রকাশ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রিক ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া সভাপতি মাহবুব আলী, ট্রেড ইউনিয়ন গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক নেতা মোঃ ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে গার্মেন্টস শ্রমিকরা ন্যায্য মজুরির প্রত্যাশা করে আসছেন। নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে শ্রমিকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং পরিবারের ভরণপোষণের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি সম্মানজনক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো ঘোষণা করা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা গেলে গার্মেন্টস শিল্পের অগ্রযাত্রা আরও বেগবান হবে। মজুরি বোর্ড শ্রমিকদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন একটি মজুরি কাঠামো সুপারিশ করবে, যাতে শ্রমিকরা সম্মানের সঙ্গে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে পারেন।

আশুলিয়ার বাইপাইল- আবদুল্লাহপুর সড়কের ইউনিক পর্যন্ত র‍্যালি থেকে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার প্রতিষ্ঠায় সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সবশেষে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অফিসের সামনে বগাবাড়ি গিয়ে সমাপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin