সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

শার্শায় রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি লিজ প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬৬ Time View

আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন জমি আনুষ্ঠানিকভাবে লিজ প্রদান করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে স্কুল পরিচালনা কমিটির উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

জমি লিজ প্রদানের বিষয়টি স্থানীয়দের অবহিত করতে কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের নির্দেশনায় গ্রামজুড়ে মাইকিং করা হয়। এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের সম্পত্তি ব্যবস্থাপনায় স্থানীয়দের অবহিতকরণ ও অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন আলমগীর, সহসভাপতি ও কায়বা ইউনিয়ন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সেনাসদস্য আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সদস্যরা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যালয়ের সরকারি সম্পত্তি-সংক্রান্ত হিসাব-নিকাশ যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুর রশিদ বলেন, “বর্তমান কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিদ্যালয় পরিচালনা করতে চায়। বিদ্যালয়ের সম্পত্তি ব্যবস্থাপনায় নিয়মনীতি অনুসরণ এবং সংশ্লিষ্ট সবার কাছে জবাবদিহি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

আলোচনা শেষে উপস্থিত ব্যক্তিদের মতামতের ভিত্তিতে নাসির উদ্দীন মিন্টুকে বিদ্যালয়ের জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কায়বা ইউনিয়ন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুর রশিদ।

বিদ্যালয়ের সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখা এবং নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় বর্তমান পরিচালনা কমিটি কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin