সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪২ Time View

বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধি মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

বরিশাল বিমানবন্দরের রানওয়ের ভেতরে ড্রেনের ওপর স্থাপিত লোহার রডের জালি চুরির সময় ট্রলিসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জালাল ও শান্ত নামের আরও দুই ব্যক্তি পালিয়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিমানবন্দরের রানওয়ের ভেতরে ড্রেনের ওপর স্থাপিত লোহার রডের জালি খুলে নিয়ে যাওয়ার সময় ট্রলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ট্রলি চালকের দাবি, জালাল ও শান্ত নামের দুই ব্যক্তি এই চুরির সঙ্গে জড়িত। তাকে ২ হাজার টাকা ভাড়ার চুক্তিতে ট্রলি চালানোর জন্য নেওয়া হয়েছিল বলে তিনি জানান।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জালাল ও শান্ত দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি জানাজানি হলে বরিশাল বিমানবন্দর ও রহমতপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin