সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডা-কাতির অভিযোগ পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের সম্মাননা ‎পাইকগাছা পুলিশের অভিযানে অ-পহৃত দুই ব্যবসায়ী উ-দ্ধার ও আ-টক ২ ‎পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও বরিশাল বাবুগঞ্জের বিমানবন্দরের রানওয়ের ড্রেনের লোহার জালি চু-রির চেষ্টা, ট্রলিসহ আ-টক ১ দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস উদযাপন পরিচ্ছন্নতা অ-ভিযান ও ডে-ঙ্গু সচেতনতায় রাইট টক বাংলাদেশের লিফলেট বিতরণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করল ইউএনও

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইকেল র‌্যালির আয়োজন করে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে এই সাইকেল র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে উপজেলা ডাকবাংলোতে গিয়ে শেষ করা হয়, পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার এর সভাপতিত্বে এবং উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি ও এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মো. নাফিজুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিওকর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চার জন উদ্যোক্তাকে ৫ লাখ টাকার যুব ঋনের চেক প্রদান করা হয়। উদ্যোক্তারা হলেন উপজেলার দেবনগড় ইউনিয়নের খাটিয়াগছ গ্রামের উজ্জল দুগ্ধ খামার প্রকল্পের উজ্জল সরকার ১ লাখ টাকা, ভজনপুর ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামের রাজিব গাভী পালন প্রকল্পের রাজিব হোসেন ১ লাখ টাকা, বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী গ্রামের হাজিরুল গাভী পালন প্রকল্পের হাজিরুল ইসলাম ২ লাখ টাকা ও একই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসেত গাভী পালন প্রকল্পের আব্দুল বাসেত ১ টাকা। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জনের মধ্য থেকে দু’জনের মাঝে সনদ বিতরণ উদ্বোধন করে যুবদের উৎপাদিত পণ্যের মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সহ অতিথি বৃন্দগণ।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin