শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
​বিএসটিআই ভোক্তা অধিকার ও টিসিবিকে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নেয়ার প্রস্তাব-খাদ্যমন্ত্রীর পাইকগাছায় ব-জ্রপাতে একজনের মৃ-ত্যু ঘাটাইলে যুবদলের ৪৮তন প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের গুণগতমান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরিশালে গাছ চাঁ-পায় শ্রমিকের ম-র্মান্তিক মৃ-ত্যু সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প প-রিদর্শন হিজলায় অন্য একটি ট্রলার থেকে গু-লি ছোড়ায় আকতার গু-লিবিদ্ধ হয়ে নিহ-ত হয় গোদাগাড়ীতে মাদ-ক, অবৈ-ধ দ-খলবাজি, কোচিং, প্রাইভেট কঠোর পদক্ষেপ গ্রহনের নির্দেশ-এমপি মুজিবুর রহমান। মহেশপুর থানা পুলিশ কর্তৃক অভিযানে মাদকসেবী ০১ জন আসামি গ্রেফতার ও মোবাইল কোর্টে কা-রাদণ্ড রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আশরাফ আলী আর নে-ই

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প প-রিদর্শন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার): দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নে গমন করেন। এ সময় তিনি খাগড়াছড়ি রিজিয়নে বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। পাশাপাশি, তিনি সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

সফরকালে, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin