
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় আকষ্মিক বজ্রপাতে সন্তোষ মন্ডল (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার শামুকপোতা বিলে বজ্রপাতে মৃত্যুর এ ঘটনা ঘটে। মৃত সন্তোষ মন্ডল কপিলমুনি ইউনিয়নের হাউলী গ্রামের মৃত বলয় চন্দ্র মন্ডলের ছেলে। মৃতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার দিন দুপুরে আকাশে প্রচন্ড মেঘের কারণে ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে সন্তোষ শামুকপোতা বিলে গরু আনতে গিয়েছিল। পথিমধ্যে আকষ্মিক বজ্রপাত সন্তোষ কে আঘাত করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কপিলমুনি ডাক্তারের কাছে নিয়ে গেলে সংশ্লিষ্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।