
ঘাটাইল প্রতিনিধি।।
টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ঘাটাইল উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বুধবার ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় ঘাটাইল খেলার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নেতা কর্মীরা এক বনাঢ্য র্যালী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করেন।
ঘাটাইল উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা,পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেন,সাবেক ছাত্রনেতা মোঃ শামীম মিয়া,উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলালসহ উপজেলা যুবদল, পৌর যুবদল, ইউনিয়ন যুবদলের নেতাকর্মীবৃন্দ।