বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষো-ভ মিছিল ময়মনসিংহে বিআরটিএ’র উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরা-পদ সড়ক দিবস পালিত নীলফামারীতে তুষার রায় কে হ-ত্যার চেষ্টা- প্রতি-বাদে হিন্দু সমাজ কুমিল্লায় রেড ক্রিসেন্টের RFL Sensitization Workshop অনুষ্ঠিত মধুপুরে জালেমন বেগম হ-ত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রে-প্তার ময়মনসিংহে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৩ Time View

মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে” প্রতিপাদ্যে ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের নলছিটি যুব সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, নলছিটি পাবলিক লাইব্রেরির সভাপতি শামসুল আলম খান বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না এবং ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক শাহাদাত ফকির।

প্রধান অতিথি প্রতীক কুমার কুণ্ডু তারুণ্যের নলছিটি যুব সংগঠনের জাতীয় পর্যায়ে অর্জিত সাফল্যের জন্য সংগঠনের সদস্যদের অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এর ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

নলছিটি পাবলিক লাইব্রেরির সভাপতি শামসুল আলম খান বাহার যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি তরুণদের সামাজিক দায়বদ্ধতা থেকে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও সমাজের কল্যাণে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নলছিটির বিভিন্ন সমমনা স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তারুণ্যের নলছিটিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। তাঁরা পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম জোরদার করে সমৃদ্ধ নলছিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের ছয় বছরের পথচলা, অর্জন, যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে তরুণদের সংগঠিত করা, নেতৃত্বের বিকাশ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে যুবসমাজকে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত উপদেষ্টা শরীফ ওসমান হাদী এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ও কো-কনভেনর মুহিব বিল্লাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন তারুণ্যের নলছিটি যুব সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ।

উল্লেখ্য, ২০২০ সালের ২৮ অক্টোবর যাত্রা শুরু করে তারুণ্যের নলছিটি যুব সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে নলছিটির যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে জাতীয় পুরস্কার অর্জনের মধ্যে দিয়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পৌঁছে গেছে সংগঠনটি। ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে সংগঠনটি সপ্তম বছরে পদার্পণ করেছে আজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin