বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :-
গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন  গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষো-ভ মিছিল ময়মনসিংহে বিআরটিএ’র উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরা-পদ সড়ক দিবস পালিত নীলফামারীতে তুষার রায় কে হ-ত্যার চেষ্টা- প্রতি-বাদে হিন্দু সমাজ কুমিল্লায় রেড ক্রিসেন্টের RFL Sensitization Workshop অনুষ্ঠিত মধুপুরে জালেমন বেগম হ-ত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রে-প্তার

ভাঙ্গুড়ায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষো-ভ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় ২০০৬সালের ২৮অক্টোবর  স্মরনীয় ঘটনার নিহতদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায়  আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির ও খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া উপজেলা শাখার নায়েবে আমির মজিবুর রহমান,ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুল হাশেম,  ভাঙ্গুড়া ইউপি জামায়াতের আমির ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ  আহমদ হালিম মাজহার নূর, যুব বিভাগের সভাপতি আবু সাদিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কুদরৎ আলী এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। এ সময় তাঁরা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মৃতি জাতির কাছে গুরুত্বপূর্ণ। তাঁরা এ ঘটনার বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin