সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
ধর্ষ-ণের অভিযোগ, সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বি-ক্রির দাবি প্রধানমন্ত্রীর থেকে বেশি বরাদ্দ নেবার চেষ্টা করবেন আর সংসদের বাইরে গেলে ৭১ সালের রূপ ধারণ করবেন তা হবে না – পানি সম্পদ মন্ত্রী এ্যানি। পানি সম্পদ মন্ত্রী এ্যানির আগমনে বিএনপি নেতা আসলাম মন্ডলের নেতৃত্বে বিশাল মিছিল নড়াইলে দুইশত পিস ইয়া-বা ট্যাবলেটসহ দুইজন গ্রে-ফতার বাবুগঞ্জে রাজার খালের পাড়ের মাটি বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ‎পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গা ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা ভাঙ্গুড়ায় বিধবার মৃ-ত্যুর ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন ক্ষেতলালে লোকসানের বোঝা মাথায় নিয়েই আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

প্রধানমন্ত্রীর থেকে বেশি বরাদ্দ নেবার চেষ্টা করবেন আর সংসদের বাইরে গেলে ৭১ সালের রূপ ধারণ করবেন তা হবে না – পানি সম্পদ মন্ত্রী এ্যানি।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪৫ Time View

এম এ আলিম রিপন,সুজানগর : পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেছেন, জাতীয় সংসদে সুন্দর সুন্দর কথা বলে প্রধানমন্ত্রীর কাছ থেকে বেশি বেশি বরাদ্দ নেবার চেষ্টা করবেন আর সংসদের বাইরে গেলেই ৭১ সালের ভূমিকার রূপ ধারণ করবেন তা জনগণ মেনে নেবে না। রবিবার পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ এর সাইট পরিদর্শনশেষে উপজেলার মালিফা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, একটি ধ্বংস স্তুপ থেকে বের হয়ে মাত্র ৮ মাস হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে এরই মধ্যে রোড মার্চ দিতে হবে, লংমার্চ দিতে হবে এটাতো আমরা প্রত্যাশা করি নাই , যেখানে বিরোধীদল নিজেরাই সংসদে বলেছেন গ্যাস নাই, বিদ্যুৎ নাই,তেল নাই এটি একটি বৈশ্বিক সমস্যা। এ সময় তিনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিরোধীদলের সহযোগিতার পাশাপাশি তারা দায়িত্ববোধ নিয়ে সরকারের পাশে থাকবেন বলে প্রত্যাশা রাখেন। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিপুলসংখ্যক মানুষ সুফল পাবেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দেশের তিন ভাগের দুই ভাগ জনগোষ্ঠী পদ্মা ব্যারাজ প্রকল্পের সুবিধা পাবে। প্রায় ৬ কোটি মানুষ উপকৃত হবে। তারেক রহমান সাহসী উদ্যোগ নিয়েছেন। এটি একটি মেগা প্রকল্প। নির্বাচনের আড়াই মাসের মাথায় একনেকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩৫ হাজার কোটি টাকা ও দ্বিতীয় পর্যায়ে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে।তিনি বলেন, নদীপাড়ের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জীবনযাপন করছেন। তাদের জীবনমানের উন্নয়ন এবং দেশের স্বার্থেই পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।এ্যানি বলেন, বেগম খালেদা জিয়া জীবদ্দশায় ২০০৪ সালে প্রকল্পটির উদ্যোগ নিয়েছিলেন। ২০১৬ সালে পদ্মা ব্যারাজের কাজ শেষ হবে বলে আশা করেছিলাম। একটি নির্বাচিত সরকারের পক্ষেই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। অনির্বাচিত সরকারের পক্ষে তা সম্ভব হয় না। আমাদের স্বার্থ দেশের স্বার্থ। দেশ ও জনগণের স্বার্থে পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিয়েছি।প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আশাবাদ জানিয়ে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে কাজ এগিয়ে নেওয়া হবে। প্রকল্পের কাজ শেষ করতে সরকার দায়িত্ব নিয়ে কাজ করবে বলেও জানান তিনি।পাবনা -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে. এম. সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শফিকুল হক মিলন এমপি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।এর আগে মন্ত্রী সাতবাড়িয়া পদ্মা ব্যারাজ প্রকল্পের জায়গা পরিদর্শন করেন এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদী, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা,পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক হাসান মাহমুদ, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক হাসান মাহমুদ জানান , পাবনার সুজানগর থেকে রাজবাড়ী জেলার সঙ্গে সংযোগ স্থাপন করে পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে সুজানগর উপজেলাসহ পাবনা জেলা ও রাজবাড়ীসহ ১৯ জেলার চিত্র পাল্টে যাবে। দেশের এক-তৃতীয়াংশ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মিত হলে প্রায় আট মাস বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্যও প্রকল্পটি সুফল বয়ে আনবে। বর্ষা মৌসুমে ব্যারাজের ৭৮টি গেট খোলা রাখা হবে। এতে পানিপ্রবাহ ব্যবস্থাপনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রকল্প পরিচালক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি নেতা, নূর মাসুম বগা, আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, অ্যাডভোকেট আরশেদ আলম, আজম আলী বিশ্বাস, আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, আহমেদ আলী প্রামানিক লাটু, মনিরুজ্জামান মনি, আসলাম মন্ডল, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল,ছাত্রদল নেতা সাকিবুলসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin