
সুজানগর(পাবনা)প্রতিনিধি: : রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ এর সাইট পরিদর্শন করেছেন সুজানগর উপজেলার সাতবাড়িয়ায়।পরিদর্শন শেষে উপজেলার মালিফা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শফিকুল হক মিলন এমপি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। সভাপতিত্ব করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. সেলিম রেজা হাবিব। এর আগে এদিন সকালে মাননীয় মন্ত্রীর আগমন উপলক্ষ্যে উপজেলার নাজিরগঞ্জ থেকে নাজিরগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আসলাম মন্ডল এবং ইউনিয়ন যুবদল নেতা ও নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আককাস আলী মন্ডলের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে মালিফা পথসভায় যোগ দেন অসংখ্য নেতাকর্মী ।। এ সময়ে বিএনপি নেতা আসলাম মন্ডল বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথমবার কোন মাননীয় মন্ত্রী সুজানগর উপজেলায় এসেছেন । তঁার আগমনে নাজিরগঞ্জ ইউনিয়ন সহ সুজানগর উপজেলা বাসির মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। এই আমেজকে ধরে রাখতে মালিফা হাই স্কুল মাঠে অসংখ্য নেতাকর্মীর সমাগম করা হয় ।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।