সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
ধর্ষ-ণের অভিযোগ, সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বি-ক্রির দাবি প্রধানমন্ত্রীর থেকে বেশি বরাদ্দ নেবার চেষ্টা করবেন আর সংসদের বাইরে গেলে ৭১ সালের রূপ ধারণ করবেন তা হবে না – পানি সম্পদ মন্ত্রী এ্যানি। পানি সম্পদ মন্ত্রী এ্যানির আগমনে বিএনপি নেতা আসলাম মন্ডলের নেতৃত্বে বিশাল মিছিল নড়াইলে দুইশত পিস ইয়া-বা ট্যাবলেটসহ দুইজন গ্রে-ফতার বাবুগঞ্জে রাজার খালের পাড়ের মাটি বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ‎পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গা ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা ভাঙ্গুড়ায় বিধবার মৃ-ত্যুর ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন ক্ষেতলালে লোকসানের বোঝা মাথায় নিয়েই আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

‎পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
‎খুলনার পাইকগাছায় এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দক্ষিণাঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম সফলতার সঙ্গে গৌরবময় এক যুগ পেরুলো। এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৫ অক্টোবর রবিবার সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারস্থ পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয় কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা মতবিনিময়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস ডব্লিউ নিউজ ২৪ ডটকমের সম্পাদক-প্রকাশক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা(অবঃ) লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছার নির্বাহী সদস্য সাংবাদিক আহম্মদ আলী বাাঁচা,পাইকগাছা রিপোটার্স ইউনিটির যুগ্ন সম্পাদক কাজী সোহাগ, সাংবাদিক ফারুক হোসেন, লিনজা আক্তার মিথিলা, দিঘী, সাদিয়া, মিম, ব্যবসায়ী গণেশ দাশ,আলম গাজী প্রমুখ।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম বিগত এক যুগ ধরে দক্ষিণাঞ্চলে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা সংবাদমাধ্যমটির আরও সাফল্য কামন করেন।
‎
‎
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin