বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মুন্ডুমালা হাফিজ টেড্রার্সে ভেজাল কীট-নাশক জ-ব্দ সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত ছি-নতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উ-ধাও, যশোরে আটক যুবক কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় দিলেন ময়মনসিংহের ভক্তরা উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর -ডাঃ কে এম বাবর এমপি জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি আসন্ন ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে কেশবপুরে জামায়াতের মতবিনিময় সভা

মেধা তালিকায় স্থান পাওয়ায় নবীন চিকিৎসককে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ মেধা তালিকায় গৌরবোজ্জল স্থান অধিকার করায় ডাঃ তনুশ্রী ঘোষ নামক এক নবীন চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়েছে। তনুশ্রী ঘোষ আর্মি মেডিকেল কলেজ বগুড়া থেকে এমবিবিএস চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস(বিইউপি) এর মেধা তালিকায় ১৯ তম স্থান অধিকার করেন। গত ১৪ অক্টোবর এ ফলাফল প্রকাশিত হয়। সে সুজানগর পৌরসভার ঘোষপাড়া এলাকার সুদেব গোষ ও বুলবুলী ঘোষ দম্পতির একমাত্র কন্যা। বুধবার পাবনার সুজানগরের কঁাচারীপাড়া জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও মেধা তালিকায় ১৯তম স্থান অর্জনকারী নবীন চিকিৎসক ডাঃ তনুশ্রী ঘোষের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ,কে এম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও থানা অফিসার ইনচার্জ(ওসি) মোজাফফর হোসেন। স্বাগত বক্তব্য দেন জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের উপদেষ্টা সাংবাদিক এম এ আলিম রিপন। জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের সভাপতি মুশফিকুর রহমান ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সবুর জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন, সংবর্ধিত নবীন চিকিৎসক তনুশ্রী ঘোষ, তার পিতা সুদেব ঘোষ, মাতা বুলবুলী ঘোষ প্রমুখ বক্তব্য দেন। এ ধরণের সংবর্ধনার আয়োজন করায় কঁাচারীপাড়া জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাব কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা হাবিব, নবীন চিকিৎসকের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্যসেবার অগ্রযাত্রায় চিকিৎসকেরা গুরুত্বপূর্ণ অংশীদার। চিকিৎসক হিসেবে যখন সামনে এগিয়ে যাবেন, তখন মনে রাখবেনÑনিজেদের দক্ষতা ও জ্ঞানের পাশাপাশি আপনারা রোগীদের আস্থা এবং একটি সুস্থতর সমাজের প্রত্যাশাও বহন করছেন। ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে চিকিৎসক হিসেবে পেশাগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। একই সঙ্গে রোগীদের আস্থা অর্জন ও দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার গুরুত্বও বাড়বে। এ সময় তিনি নবীন এ চিকিৎসককে অভিনন্দন জানিয়ে বলেন, ডিগ্রি শুধু একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি নয়, এটি চিকিৎসা পেশার মাধ্যমে মানবতার সেবা করার অঙ্গীকারেরও প্রতিফলন।অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবীন চিকিৎসক তনুশ্রী ঘোষ বলেন, আজকের এটি কেবল সম্মাননা হিসেবে নয়, প্রেরণা হিসেবেও কাজ করবে।এই অর্জন শুধু আমার একার নয়, এটা সবার। নিজের সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, এমবিবিএস পাশ করার মধ্য দিয়ে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও চিকিৎসকের প্রকৃত কর্মযাত্রা এখন শুরু। বৃহত্তর সামাজিক কল্যাণে নিজের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।আয়োজনকারী জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এ আয়োজন নবীন এ চিকিৎসকের পেশাগত জীবনে নতুন অনুপ্রেরণা জুগাবে। নবীন চিকিৎসক তনুশ্রীর পিতা সুদেব ঘোষ বলেন, ‘সন্তানের এই সাফল্য বাবা ও মায়ের চোখে দেখা কী যে আনন্দের, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ ধরনের সম্মাননার ফলে পরবর্তী সময়ে যারা ওদের অনুজ আছে, তাদের ভালো ফল করতে আরও অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin