বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মুন্ডুমালা হাফিজ টেড্রার্সে ভেজাল কীট-নাশক জ-ব্দ সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত ছি-নতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উ-ধাও, যশোরে আটক যুবক কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় দিলেন ময়মনসিংহের ভক্তরা উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর -ডাঃ কে এম বাবর এমপি জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি আসন্ন ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে কেশবপুরে জামায়াতের মতবিনিময় সভা

উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর -ডাঃ কে এম বাবর এমপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধপরিকর। এমনটি জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯ টায় গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মনির গাজী, ইউনিয়ন পরিষদের অন্যান্য ইউপি সদস্যগণ সহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবরকে গণসংবর্ধনা প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ কে বাবর বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বিধায় আমি এমপি হতে পেরেছি, এমপি হয়ে আমি কিছুই ভুলে যাইনি, আমি এখানে না আসলেও পারতাম। আমি বিগত দিনের এমপিদের মতো নই। চীন দেশে আমার জরুরী সফর ছিলো, শারদীয় দুর্গাপূজার জন্য আমি সফর স্থগিত করেছি। আমি গোপালগঞ্জ-২ আসনের প্রায় ১০০টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, সেখানে গিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছি এবং পূজার শুভেচ্ছা বিনিময় করেছি। গতবছর নির্বাচনের আগে আমি এই উরফি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছিলাম এবং বলেছিলাম আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে আমি আবার এখানে আসবো, বারবার আসবো। জাতীয় নির্বাচনে উরফি ইউনিয়নে আমি সকল ইউনিয়নের চেয়ে বেশি ভোট পেয়ে ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধপরিকর, আপনারা এলাকায় যে কোন ধরনের সমস্যা হলে কেউ সালিশ- বিচারে কোন ধরনের ঘুষ লেনদেন করবেন না এবং অন্যায়ভাবে কারোর পক্ষপাতীত্ব করবেন না যেটা সঠিক ও ন্যায্য সেই বিচারই করবেন। আপনারা যদি সমস্যার সমাধান করতে না পারেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন।
আমি প্রশাসনকে বলে তা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এ সময় উপস্থিত স্থানীয় জনগণ জনস্বার্থে মধুমতি নদীর ভয়াল থাবায় নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এবং সেই সাথে ঐতিহ্যবাহী মানিকহার বাজার থেকে নদীর তীর ঘেঁষে ডুমদিয়া গ্রামের মধ্যদিয়ে বিশ্ব রোডে সংযুক্ত পিচ ঢালাই বেহাল সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান, ডাঃ কে এম বাবর এমপি জনদুর্ভোগ কমাতে দ্রুত দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দেন। এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার মধ্যে তিনটি ইউনিয়নের প্রথম পর্যায়ে এ কার্যক্রম শুরু হয়েছে তার মধ্যে উরফি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নের অবকাঠামগত সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি তিনি মাদক ও অপরাধমুক্ত উরফি ইউনিয়ন গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। আগামী ইউপি নির্বাচনে জনগণ যাকে চাইবে তিনি তাকেই সমর্থন দিবেন। ইউনিয়ন পরিষদে একজন সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এর আগে তিনি ইউনিয়ন পরিষদে পৌঁছালে সেখানে পূর্ব থেকে অপেক্ষমানরত সকল শ্রেণি-পেশার প্রায় ৩ সহস্রাধিক মানুষ তাকে নানা স্লোগানে ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাজী খোরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের বারবার নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব কবীর গাজী।

উরফি ইউনিয়নের চেয়ারম্যান মনির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, শিক্ষক (অব.) ওমর আলী বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক মিলু খান, জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (অব.) কৃষ্ণ ভদ্র।

এ সময় গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ শওকত হোসেন, সাধারণ সম্পাদক এস এম মওদুদ হোসেন রেন্টু, গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান সহ উরফি ইউনিয়নের প্রায় তিন সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ঠিকাদার কুতুব উদ্দিন।

নৈশভোজের পর ডাঃ কে এম বাবর আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে উরফি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে কুশলাদি জিজ্ঞেস করে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin