বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হাম-লাকারী মা-দক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শা-স্তির দাবিতে মানববন্ধন মহেশপুরে সুধী-জনদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময় গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষ-ণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ নলছিটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সুবিধপুর ইউনিয়ন বিএনপির নেতা নিজাম খান সরিকল ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা ইমাম হোসেন মৃধা পোরশায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৩৬টি শাড়ি বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা। কাজিপুরে আহলে হাদিস আন্দোলনের দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হ-ত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন মধুপুরে পাঁচ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক

যশোর সীমান্তে অভি-যান চালিয়ে বিপুল পরিমাণ চোরা-চালানি মালামাল আ-টক করেছে ৪৯ বিজিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

আজিজুল ইসলাম, ​নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের পৃথক টহলদল এসব মালামাল আটক করে।

​বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া এবং অবৈধভাবে নিয়ে আসা ৩৬টি ভারতীয় শাড়ী, ৮টি থ্রি-পিস, ৮টি কম্বল, ১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৭৫ প্যাকেট পাতার বিড়ি এবং ২৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার চক্রকে আটক করার জন্য বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

​তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযানের ফলেই সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin