সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের কমিটি গঠ-ন সভাপতি আলাউর-সম্পাদক শহীদুল একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃ-তি ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ন/কল‌ ভেজাল ও প্রেস‌ক্রিপশন ছাড়া এ‌ন্টিবা‌য়ো‌টিক ঔষধ বিক্রয় প্র‌তি‌/রো‌ধে কাল‌কি‌নি‌তে স‌চেন/তামূলক আ‌লোচনা মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা প-রিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

সলঙ্গার ৩৪ মণ্ডপে শান্তিপূর্ণভাবে চলছে দুর্গোৎসব : দর্শনার্থীদের ভীড়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫১ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
শারদীয় দুর্গোৎসবের মহানবমীকে ঘিরে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজামণ্ডপে মণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ।ঢাকের বাদ্য,চণ্ডীনপাঠ, পূজা-অর্চনা আর বর্ণিল আলোকসজ্জায় মুখর হয়ে উঠেছে প্রতিটি পুজামণ্ডপ।এবার সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের ৩৪টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মহানবমী উপলক্ষে গতকাল সকাল থেকেই প্রতিটি পূজামণ্ডপে পূজা-অর্চনার পাশাপাশি চলে চণ্ডীপাঠ ও ধর্মীয় আনুষ্ঠানিকতা।মণ্ডপের ভিতরে ও আশপাশের এলাকায় করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন সাজসজ্জা।অষ্টমী ও মহানবমীতে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
এবার আবহাওয়া অনুকূলে থাকায় পূজা মণ্ডপগুলোতে সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নন,বিভিন্ন ধর্মের মানুষও উৎসবের আনন্দ ভাগাভাগি করতে মণ্ডপগুলোতে ভীড় করেন। পূজাকে কেন্দ্র করে মণ্ডপের আশপাশে বসেছে বিভিন্ন কারুশিল্প ও বাহারি পণ্যের মেলা,যা উৎসবের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা।এদিকে দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। প্রতিটি পূজা মন্ডপে পুলিশ-আনসার ও মন্দির কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে নেয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই সিরাজগঞ্জ জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সলঙ্গার কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।এ সময় তারা পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।সলঙ্গা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ভবেশ চন্দ্র তালুকদার বলেন,এবার অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃংখল পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।এখন পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই।সবার সহযোগীতায় আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের কার্যক্রম চলছে।ধর্মীয় আচার-অনুষ্ঠান,বর্ণিল সাজসজ্জা,মেলা আর দর্শনার্থীদের সরব উপস্থিতিতে সলঙ্গার পূজা মন্ডপ গুলোতে এখন উৎসবের চলছে উৎসবের আমেজ।সার্বিক নিরাপত্তা ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই সচেষ্ট রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin