বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
তিস্তা ও পদ্মার পানির হিস্যা আদায়ে যত দূর যেতে হয়- যাব: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হাম-লাকারী মা-দক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শা-স্তির দাবিতে মানববন্ধন মহেশপুরে সুধী-জনদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময় গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষ-ণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ নলছিটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সুবিধপুর ইউনিয়ন বিএনপির নেতা নিজাম খান সরিকল ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা ইমাম হোসেন মৃধা পোরশায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৩৬টি শাড়ি বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা। কাজিপুরে আহলে হাদিস আন্দোলনের দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হ-ত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পঞ্চগড় জেলা পূজামণ্ডপসমূহে আনসার ও ভিডিপি সদস্যদের নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৮১ Time View

।।গোলাম মোস্তফা রাঙ্গা।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উৎযাপন এবং ৩০৪টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯৭৮জন সদস্য মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা আট দিন অধিক গুরুত্বপূর্ণ মন্ডপে ৮ জন এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে সদস্য পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এছাড়া অত্র জেলায় আনসার ব্যাটালিয়নের ০১টি স্ট্রাইকিং টিম যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তত থাকবে।

এরই ধারাবাহিকতায় পঞ্চগড় সদর উপজেলায় মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, পঞ্চগড়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, পন্চগড় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান , বিভিএম
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা অফিসার্স ইনচার্জ।
দেবিগন্জ উপজেলায় ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাবু ইন্দ্রজিৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবিগঞ্জ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ও সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তথা সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

এদিকে, পঞ্চগড় জেলার অন্যান্য উপজেলাতেও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসব ব্রিফিংয়ে পূজামণ্ডপের নিরাপত্তা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin