বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

মিঠাপুকুরে ২০ পিস ইয়া-বাসহ মা-দক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৩ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৪ অক্টোবর, রাত সাড়ে ১০ টার সময় মিঠাপুকুর উপজেলার বলদি পুকুর বাসস্ট্যান্ডের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর সার্বিক দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ডিবি পুলিশের এসআই (নিঃ) আবু ছাইয়ুম তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস টিম নিয়ে মিঠাপুকুর উপজেলার
৩ নং পায়রাবন্দ ইউনিয়নের সালাইপুর বলদি পুকুর বাসস্ট্যান্ডের , মামা ভাগিনা হোটেল’-এর ভেতর অভিযান চালান।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে নুর হোসেন। এ সময় ডিবি’র চৌকস টিমটি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধাওয়া করে ঘটনাস্থলেই তাকে আলামতসহ হাতেনাতে আটক করে। পরে তল্লাশি চালিয়ে আসামির পকেটে থাকা ২০ (বিশ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত নূর হোসেন । মিঠাপুকুর উপজেলার অবিরাম নুরপুর গ্রামের মৃত নুর আলমের ছেলে মোঃ নুর হোসেন (২৮),
অভিযান শেষে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ অভিযুক্তকে নূর হোসেনকে মিঠাপুকুর থানায় এনে এজাহার দায়ের করা হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin