সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের কমিটি গঠ-ন সভাপতি আলাউর-সম্পাদক শহীদুল একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃ-তি ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ন/কল‌ ভেজাল ও প্রেস‌ক্রিপশন ছাড়া এ‌ন্টিবা‌য়ো‌টিক ঔষধ বিক্রয় প্র‌তি‌/রো‌ধে কাল‌কি‌নি‌তে স‌চেন/তামূলক আ‌লোচনা মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা প-রিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

নলছিটিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১০১ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে থানা পুলিশের আয়োজনে মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং, অনলাইন জুয়া,সাইবার ক্রাইম বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা।

বুধবার( ১৪ অক্টোবর) সকাল এগারোটায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজ হলরুমে এ ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ আবু সুফিয়ান,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. তৌহিদুজ্জামান, প্রভাষক আলমগীর হোসেন,সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) খায়রুল বাশার রানা,শিক্ষক আলমগীর হোসেন, নলছিটি মহিলা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন পান্নু।

সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলোর সভাপতি হিমেল আহমেদ, সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত) রাতুল গাজী,সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদারসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমরা এখন যারা লেখাপড়া করছো পড়ালেখা শেষ করে দেশের বিভিন্ন ভালো কাজের সাথে যুক্ত হবে। কিন্তু মনে রাখবে মাদকের সাথে জড়ানো যাবে না। কারণ এখন সর্বক্ষেত্রেই ডোপ টেষ্ট করানো হয়। ডোপ টেষ্টে পজিটিভ হলে তোমরা সমাজের বোঝা হয়ে যাবে। এর আগে উপস্থিত শিক্ষার্থীরা আলোচ্য বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin