সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের কমিটি গঠ-ন সভাপতি আলাউর-সম্পাদক শহীদুল একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃ-তি ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ন/কল‌ ভেজাল ও প্রেস‌ক্রিপশন ছাড়া এ‌ন্টিবা‌য়ো‌টিক ঔষধ বিক্রয় প্র‌তি‌/রো‌ধে কাল‌কি‌নি‌তে স‌চেন/তামূলক আ‌লোচনা মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা প-রিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

জাল দলিলের মা-মলায় আসামিকে কা-রাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের গৌরনদীতে ভুয়া ও জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে দায়ের করা মামলায় হারুন-অর রশিদ ওরফে হারুন বেপারী নামের এক ব্যক্তির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির পক্ষে জামিন আবেদন করার পর বিচারক তা না মঞ্জুর করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তাঁরাকুপি গ্রামের মৃত ওয়াজেদ আলী বেপারীর ছেলে হারুন-অর রশিদ তাঁরাকুপি মৌজার ৪৮.৩৩ শতক জমির একটি ভুয়া জাল দলিল (নং- ৪২৫/১৬, তারিখ: ০৮/০২/২০১৬) তৈরি করে তা নিজের জমি দাবি করে আসছিলেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কটকস্থল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মো. হিরা বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (যার নং- ৫৯৭/২০২৬, তারিখ: ২৩/১০/২৬) দায়ের করেন।

বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি গুরুত্বের সাথে নিয়ে অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। আদেশের পরিপ্রেক্ষিতে জেলা পিবিআই’র পুলিশ সুপার মামলাটি তদন্তের জন্য উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। পিবিআই কর্মকর্তা মো. রবিউল ইসলাম তদন্ত শেষে আসামি হারুন-অর রশিদের বিরুদ্ধে জাল জালিয়াতির সত্যতা পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ গত ২০ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

মামলার নির্ধারিত তারিখে গত ১২ অক্টোবর আসামি হারুন-অর রশিদ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। ওই আদালতের বিজ্ঞ বিচারক ফজলুল হক শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরবর্তীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) আসামিপক্ষের আইনজীবী বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় জামিনের জন্য আবেদন করেন। শুনানির পর বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin