শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির শান্তিতে নোবেল পুরষ্কার পেলেও অশান্তিতে আছে গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ভাঙ্গুড়ায় করতোয়া নদীতে কচুরিপানার ঘের দেয়ায় দুর্গাপূজার প্রতিমাবিসর্জন নিয়ে শঙ্কায় হিন্দু সম্প্রদায় গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা রক্তের বাঁধন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম, তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সাংবাদিকদের কোনো আমন্ত্রণ জানানো হয়নি, এদিকে ইউএনও বলছেন মিস্টেক। একজন উপজেলা প্রধানের এ কেমন মিস্টেক, স্থানীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার আভাস নয়তো! এমনটিই সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলায় সাংবাদিক শূন্য শারদীয় দুর্গাপূজার এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন।

এ বিষয়ে তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী বলেন, ‘তিনি এ বিষয়ে অবগত নন। সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা বা উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। বর্তমান সরকারের নির্দেশনায় জেলা উপজেলায় পূজামন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করাসহ উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। অথচ সংবাদ মাধ্যমকে না জানিয়ে এমন প্রস্তুতিমূলক সভা প্রেস ক্লাবের পক্ষে এমনটি আশা করেনা জানিয়েছেন তিনি।

এদিকে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোবারক হোসেন বলেন, ‘তিনিও বিষয়টি অবগত নন।’

উপজেলা প্রশাসনের এক স্টাফের কাছ থেকে জানা যায়, সভায় কোনো মিডিয়া তিনি দেখতে পাননি এবং ছিলনা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন বলেন, ‘এটা মিসটেক হয়ে গেছে ভবিষ্যতে এ ধরণের ঘটনা ঘটবেনা। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আপনাদের বিষয়, আপনারা যদি মনে করেন, সেটা আপনাদের বিষয়।’

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin