শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির শান্তিতে নোবেল পুরষ্কার পেলেও অশান্তিতে আছে গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ভাঙ্গুড়ায় করতোয়া নদীতে কচুরিপানার ঘের দেয়ায় দুর্গাপূজার প্রতিমাবিসর্জন নিয়ে শঙ্কায় হিন্দু সম্প্রদায় গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা রক্তের বাঁধন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. মেহেদী হাসানের বদলিজনিত উপলক্ষে বৃহস্পতিবার রাতে স্থানীয় চড়ুইভাতি রেস্টুরেন্টে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। গৌরনদীতে মেহেদী হাসানের দায়িত্ব পালনকালে তার সততা, সাধারন মানুষকে হয়রানীমুক্তভাবে সেবা প্রদানের জন্য এ সংবর্ধনা দেয়া হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সহসভাপতি এম আলমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা গৌরনদীতে কর্মকালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের দায়িত্বশীলতা, বিভিন্ন কর্মকাণ্ড ও জনসেবামূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর আগামী কর্মস্থলে সফলতা ও সমৃদ্ধি কামনা করেন তারা। বিদায়ী এসিল্যান্ড মো. মেহেদী হাসান তাঁর বক্তব্যে গৌরনদীতে কর্মকালীন বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও আগামী কর্মজীবনের সমৃদ্ধি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin