শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির শান্তিতে নোবেল পুরষ্কার পেলেও অশান্তিতে আছে গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ভাঙ্গুড়ায় করতোয়া নদীতে কচুরিপানার ঘের দেয়ায় দুর্গাপূজার প্রতিমাবিসর্জন নিয়ে শঙ্কায় হিন্দু সম্প্রদায় গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা রক্তের বাঁধন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাত ১২টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে মোঃ এরশাদ হোসেন (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল মুত্তালিবসহ পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেফতারকৃত এরশাদ হোসেন জামালপুর সদর থানার চুরশি ঢুলিপাড়া এলাকার মৃত ইদ্রিস আলী ওরফে দেলোয়ারের ছেলে। তিনি আশুলিয়ার পাবনারটেক এলাকায় ভাড়া বাসায় থেকে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতো বলে ডিবি পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin