শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির শান্তিতে নোবেল পুরষ্কার পেলেও অশান্তিতে আছে গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ভাঙ্গুড়ায় করতোয়া নদীতে কচুরিপানার ঘের দেয়ায় দুর্গাপূজার প্রতিমাবিসর্জন নিয়ে শঙ্কায় হিন্দু সম্প্রদায় গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা রক্তের বাঁধন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‎সদর উপজেলার এরালিয়া গ্রামে রাতের আঁধারে  বৃদ্ধার উপর হা-মলা ৫০ হাজার টাকা ছি-নতাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

‎কেএমশহীদুল সুনামগঞ্জ :
‎সুনামগঞ্জ সদর উপজেলার এরালিয়া গ্রামে রাতের আঁধারে  বৃদ্ধার উপর হামলা ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার খবর পাওয়া গেছে। জানা যায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৮টা সদর উপজেলার কাঠইর ইউনিয়নের এরালিয়া গ্রামে। জানাযায় সারাদিন কাজে থেকে এসে ৬০ বছরের বৃদ্ধা তাজুল ইসলাম পাশের গ্রামে ছোয়াপুর আব্দুল হাকিমের বাড়িতে হাওলাতি পাওনা ৫০হাজার টাকা দিতে টাকা নিয়ে যাওয়ার পথে পাশের বাড়ি সাইফুলের বাড়ির সামনে আসা মাত্রই। হামলাকারী সাইফুল,সাফিকুল,বশির মিলে পিছন থেকে তাজুল ইসলামের উপর হামলা চালায় এবং দাড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে অজ্ঞান করে বনের ভিতরে নিয়ে যায়। এসময় ৫০হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা এমনটি জানান আহতদের পরিবারের লোকজন। শুধু তাইনা পরে তাজুল ইসলামকে হত্যার পরিকল্পনা করে, তাজুল ইসলামকে এলোপাতারি মারপিট করে বনের ঝোপের মধ্যে নিয়ে যায় এবং হত্যার চেষ্টা করে হামলাকারীরা । এসময় তাজুল ইসলামের চিৎকার শুনে আশপাশের লোকজন আসতে তাকলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীরা তাজুল ইসলামকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাজুল ইসলামের অবস্থা আশংকা জনক হওয়ায় চিকিৎসার জন্য ভর্তি করেন। তাজুল ইসলাম বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
‎জানা যায় হামলাকারীরা একই গ্রামের বাসিন্দা।
‎এ বিষয়ে তাজুল ইসলামের পরিবারের সাথে আলাপ করে জানা যায় ৫০ হাজার টাকার জন্যই তার উপর হামলা করা হয়। এবং হত্যার চেষ্টা করে হামলাকারীরা।
‎এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।
‎এব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম এর কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ##
‎
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin