শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

ঈশ্বরগঞ্জ থানা পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
সরকারি সকল সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে উপজেলা প্রশাসন ও থানার কার্যক্রমের সচ্ছতা যাচাইয়ে বিভিন্ন উপজেলায় নিয়মিত পরিদর্শন করছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

পরিদর্শনের অংশ হিসাবে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপুর্ণ পরিবেশে উদযাপনের প্রস্তুতি যাচাই করতে
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড)। জেলা প্রশাসক থানায় পৌঁছালে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

পরে ঈশ্বরগঞ্জ থানার এসআই সামিউলের নেতৃত্বে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক সালাম গ্রহণ করেন।

গার্ড অব অনার শেষে জেলা প্রশাসক থানার অভ্যন্তরীণ বিভিন্ন অংশ ও থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। তিনি থানার সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে থানার সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। থানা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখায় তিনি ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনকে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসকের এ পরিদর্শনকালে থানা পুলিশের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। পরিদর্শনের মধ্য দিয়ে থানা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, পরিবেশ ও শৃঙ্খলা সম্পর্কে জেলা প্রশাসক অবগত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin