শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

নতুন ইউএনও’র সহযোগিতায় দুর্গাপূজার প্রস্তুতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ২১টি পূজামন্ডপে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দুর্গোৎসবের আয়োজন সম্পন্ন হয়েছে | ইতোমধ্যে মন্ডপে মন্ডপে প্রতীমা তৈরির শেষ তুলির আঁচরের কাজে ব্যস্তসময় পার করছেন প্রতিমা শিল্পীরা।
আজ দুপুরে পৌরসদরের দক্ষিণ মেন্দা শ্রীশ্রী কালী-দুর্গা মন্দির আটচালায় প্রতীমা তৈরি কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন,উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ |
এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে তিনি কুশল বিনিময় ও খোঁজ খবর নেন। এ সময় সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান,উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফেরদৌস আলম,ভাঙ্গুড়া পৌরসভার পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার ও শরৎনগর বাজার মন্দিরের সভাপতি নুকুল কুমার দত্ত উপস্থিত ছিলেন|
পরিমল কুমার বলেন,আগামী ১৬ অক্টোবর সকল মন্দিরে দুর্গাদেবীর আগমন ঘটবে| ইতোমধ্যে প্রতীমা তৈরি সম্পন্ন হয়েছে| এখন রং তুলির কাজ শুরু হবে|উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঙ্গীত কুমার পাল জানান,নতুন ইউএনও মহোদয়ের ব্যাপক সহযোগীতা তারা পাচ্ছেন। এজন্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ভীষন খুশি।উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন,হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রত্যেকটি মন্দির সংস্কার ও সজ্জিত করণে ৬শ’ কেজি জিআর’র চাল প্রদান করা হয়েছে | এছাড়া পৌরসভাসহ উপজেলার  সকল মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।উল্লেখ্য,উপজেলার নব যোগদনকৃত ইউএনও সুরাইয়া মমতাজ এর সহায়তা ও উৎসাহে এবার সনাতন ধর্মের অনুসারীরা বিপুল আগ্রহ নিয়ে দৃর্গাদেবীকে বরণ করতে ব্যস্ত সময় পার করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin