শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

গোদাগাড়ীতে আ-গুনে সর্বস্ব হারানো হেলালের পাশে উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ মানুষ মানুষের জন্য জীবণ জীবণের জন্য কথাটি সত্যি হলো। ভোরের আগুনে পুড়লো বসতঘর, রিকশা-ভ্যান ও গবাদিপশু হারিয়ে যখন দুই সন্তান নিয়ে দিশেহারা দিনমজুর হেলাল উদ্দিনের পরিবার, তখন তাদের পাশে দাঁড়িয়েছে গোদাগাড়ী উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) তাৎক্ষণিকভাবে পরিবারটিকে দুই বান্ডিল ঢেউটিন, চারটি কম্বল, ২০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ ও এক লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের উপস্থিতিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এসব সহায়তা দেওয়া হয়। এ সময় হেলাল উদ্দিনকে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার ফরাদপুর গ্রামের সাদ্দামপাড়ায় হেলালের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে একটি ছাগল মারা যায় এবং গাভীন একটি গরু গুরুতর দগ্ধ হয়।

পুড়ে যায় পরিবারের একমাত্র উপার্জনের অন্যতম অবলম্বন রিকশা-ভ্যান, আসবাবপত্র, পোশাক, মেয়ের পড়ার বই ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরের সবকিছু পুড়ে গেছে । ক্ষতিগ্রস্ত রিকশা-ভ্যানটির মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে পরিবার। অগ্নিকাণ্ডে হেলালের স্ত্রীও দগ্ধ হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

তাৎক্ষণিক সহায়তা পেয়ে হেলাল উদ্দিন বলেন, বিপদের সময়ে প্রশাসন পাশে দাঁড়ানোয় তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের জন্য দোয়া করেন তিনি।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মমিনুল হক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে প্রয়োজনীয় রিপোর্ট পাওয়ার পর আরও সহায়তার ব্যবস্থা করা হবে।

ইউএনও ইসরাত জাহান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। তাদের জন্য আরও সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।

তবে ঘর পুনর্নির্মাণ, দগ্ধ গরুর চিকিৎসা ও রিকশা-ভ্যানটি মেরামতে এখনও বড় অঙ্কের অর্থ প্রয়োজন। ফলে পরিবারটির পুনর্বাসনে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin