সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের কমিটি গঠ-ন সভাপতি আলাউর-সম্পাদক শহীদুল একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃ-তি ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ন/কল‌ ভেজাল ও প্রেস‌ক্রিপশন ছাড়া এ‌ন্টিবা‌য়ো‌টিক ঔষধ বিক্রয় প্র‌তি‌/রো‌ধে কাল‌কি‌নি‌তে স‌চেন/তামূলক আ‌লোচনা মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা প-রিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১১৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

আন্তর্জাতিক কৌশলগত সংলাপ ‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। গত ৩ থেকে আগামীকাল ৫ অক্টোবর পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী পাঁচ শিক্ষার্থীরা হলেন-কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ইসরাত জাহান শাওলি (২০১৯-২০), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. আজম খান (২০১৮-১৯), লোকপ্রশাসন বিভাগের গোলাম রাব্বানী মারুফ (২০২০-২১), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনন্যা সাহা রায় বৃষ্টি (২০২১-২২) এবং লোকপ্রশাসন বিভাগের মরিয়ম আক্তার (২০২২-২৩)।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে অনুষ্ঠিত এবারের সংলাপের প্রতিপাদ্য ‘Fragments, Frontiers and Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, মানবিক নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে।

এর আগে গত শনিবার সম্মেলনের উদ্বোধণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের আহবান করেন। বঙ্গোপসাগরকে পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার ওপরও প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের কৌশলগত অবস্থান, বন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতিকে কাজে লাগিয়ে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সংলাপে অংশগ্রহণ করা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, আন্তর্জাতিক এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তাঁরা বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে বৈশ্বিক ও ভূরাজনৈতিক বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা অর্জন করছেন।

তারা আরও বলেন, “এটি একটি নতুন ধারার আন্তর্জাতিক প্রোগ্রাম। এখানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। বিভিন্ন আলোচনা থেকে বৈশ্বিক ও ভূরাজনৈতিক বিষয়ে নানা দিকনির্দেশনা পেয়েছি, যা বাস্তব জীবনে কাজে লাগাতে পারব।”

তাঁরা আরও বলেন, বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময় তাঁদের চিন্তার পরিধি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করছে।

এবারের তিন দিনব্যাপী আয়োজনে শতাধিক দেশের অংশগ্রহণকারী, দুই শতাধিক বক্তা এবং তিন শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। সম্মেলনে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, মানবিক নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন ও আস্থাসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin