শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষো-ভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭৮ Time View

‎
‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎সুনামগঞ্জ জেলায় সরকারের উন্নয়ন প্রচারে জেলা প্রশাসক মোহাম্মদ  মিনহাজুর রহমানের  অবহেলার কারনে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে পারছেন না সুনামগঞ্জ জেলার কর্মরত সাংবাদিজরা। এজন্য ক্ষোভ প্রকাশ করলেন সাংবাদিক সমাজ।  সাংবাদিকদের সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্য গোপন করায় ডিসিকে অদক্ষ জেলাপ্রশাসক মনে করেন সাংবাদিকবৃন্দ, এমনকি বদলীরও  দাবী উঠেছে  সাংবাদিক সমাজ থেকে।
‎সরকারের ১৮০দিনের উন্নয়ন নিয়ে   তথ্য অফিসের মতবিনিময় সভায় ডিসির প্রতি ক্ষোভ প্রকাশ করেন জেলার মুল ধারার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
‎সরকারের প্রথম ছয় মাসের অর্জন ও  উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সুনামগঞ্জ সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা সমাজসেবা কার্যালয়ের ৫তলা সেমিনার হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে  সেমিনারের আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায়
‎প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সৈয়দ আবদাল আহমদ, প্রধান তথ্য অফিসার তথ্য অধিদপ্তর বাংলাদেশ সচিবালয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  হাছিনা আক্তার
‎উপপ্রধান তথ্য অফিসার আঞ্চলিক তথ্য অফিস সিলেট, বিশেষ অতিথি মোঃ মহসিন প্রশাসনিক কর্মকর্তা আঞ্চলিক তথ্য অফিস সিলেট,বিশেষ অতিথি মোঃ আকিকুর রেজা তথ্য অফিসার অঞ্চলিক তথ্য অফিসার সিলেট,  অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন শেখ ওয়ালিদ ফয়েজ উপপরিচালক জেলা তথ্য অফিস সুনামগঞ্জ।  
‎এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন
‎দৈনিক সুনামকন্ঠের সম্পাদক প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক প্রকাশক পংকজ কান্তি’দে, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ,বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, সাংবাদিক সুলেমান মিয়া, কুদরত পাশা,নিউজ ২৪এর জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, মানব জমিনের নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, সাংবাদিক আল হেলাল, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাংবাদিক ঝুনু চৌধুরী, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, সাংবাদিক জসিম উদ্দিন, এনটিভির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন,৭১টিভির জেলা প্রতিনিধি সহিদনুর আহমদ, চ্যানেল ওয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ জাকির হেসেন,দৈনিক আজকালের জেলা প্রতিনিধি আমিনুল হক, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক বাবুল মিয়া, চ্যানেল ২৪ এর জেলাপ্রতিনিধি এআর জুয়েল, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি একে মিলন আহমদ, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন, চ্যানেল এসএর জেলাপ্রতিনিধি ফুয়াদ মনি, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি তানভীর আহমেদ , দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহীদুল ইসলাম, আমার বার্তার জেলা প্রতিনিধি গাজী আফজাল হোসেন,দেশ টিভির জেলা প্রতিনিধি শাহবাজ মান্না, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস,ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আসাদ মনি , বাংলা টিভির জেলা প্রতিনিধি আল হাবিব, এখন টিভির জেলা প্রতিনিধি লিপসন আহমেদ, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার মোঃ নাসিমসহ আরও অনেকে।
‎সেমিনার চলাকালীন সময়ে সাংবাদিকদের কাজ থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য এবং সরকারের উন্নয়ন সম্ভবনাময় মতামত জানতে চান তথ্য অফিসের কর্মকর্তারা। এসময় সুনামগঞ্জ সাংবাদিকবৃন্দরা  সরকারের উন্নয়ন প্রচারে সবচেয়ে বড় বাধার কারন হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানকে দায়ি করেন এবং সাংবাদিকরা জানান এই ডিসি আসার পর কোন সাংবাদিকের সাথে কথা বলতে বা সরকারের  কর্মকান্ড তুলে ধরতে সাংবাদিকদের সাথে কথা বলতে বা বক্তব্য দিতে নারাজ তিনি। শুধু তাই নয় জেলা প্রশাসনের আওতাধীন জেলার কিছু বালু মহাল থেকে বিনা ইশারায় বালু উত্তোলন কান্ড চলছে উনার চেখের সামনে? এসব ব্যপারে জানতে  উনাকে বার বার ফোন দিলেও তিনি সরকারি মোবাইল নাম্বারে রিসিভ করেন না। এছাড়াও ঐ ডিসি আসার পর থেকে সরকারের দৃশ্য মান উন্নয়ন কর্মকান্ড ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি? তাছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমে ডিসির দৃশ্যমান কার্যক্রমের কোন সংবাদ প্রকাশ হয়নি। ডিসি মিনহাজের রহমানের এমন কর্মকান্ড এজেলায় একজন অদক্ষতার পরিচয় বহন করছে। তাই উনাকে এজেলা থেকে অন্যত্র পাঠানোর জন্য সরকারের প্রতি দাবী সুনামগঞ্জ সাংবাদিক সমাজের।###
‎
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin