শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

মহেশপুরে পদ্মপুকুর গ্রামে পৈতৃক জমি দ-খল ও মিথ্যা সংবাদের প্রতি-বাদে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View
filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 6; shaking: 0.030123; highlight: 1; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (29, 2);aec_lux: 233.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

শহিদুল ইসলাম
​মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর মৌজার পৈতৃক রেকর্ডীয় জমি অবৈধ ভাবে জোর পুর্বক দখলের অপচেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পদ্মপুকুর গ্রামের ভুক্তভোগী মোঃ সোহেল রানা ও ফারুক আজমের আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জন-সাধারণ উপস্থিত হয়ে এই সংহতি প্রকাশ করেন।

উক্ত ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ সোহেল রানা। তিনি তাদের ভূমির সঠিক ও ধারাবাহিক স্বত্ব (Chain of Title) তুলে ধরে জানান, পদ্মপুকুর ২৮ নং মৌজার সি’এস ৯৯ নং খতিয়ান থেকে ওয়ারিশ সূত্রে বিশ্বাস এবং পরবর্তীতে এস’এ ৪৫ নং খতিয়ানে আব্দুল আজিজ বিশ্বাস স্বত্ব লাভ করেন। পরবর্তীতে আদালতের ১৬৬/১৬ নম্বর বাটোয়ারা মামলার রায় ও ডিগ্রির বুনিয়াদে ৪৩৯ ও ৪৪০ নম্বর খারিজ খতিয়ান খোলা হয় এবং সরকারি রাজস্ব প্রদান করা হয়।
​তিনি আরও জানান, উক্ত ডিগ্রি প্রাপ্ত নামজারিকৃত মালিকদের কাছ থেকে বৈধ ক্রয়/কোবলা দলিলের (ভায়া দলিল) মাধ্যমে তারা দুই ভাই জমি প্রাপ্ত হয়ে নিজ নামে নামজারি (খতিয়ান নং ২০২৬-১০০০১৪) সম্পন্ন করেন। শুধু তা-ই নয়, মহামান্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (ঝিনাইদহ) মামলা নং ২৪৪/১৬-এ তাদের পক্ষে একতরফা রায় প্রদান করেন এবং আরএস (R.S.) রেকর্ড সংশোধন করে তাদের নামে জমি রেকর্ড করার স্পষ্ট আদেশ দেন। আদালতের রায় ও আইনগত নির্দেশনার আলোকেই উপজেলা ভূমি অফিস থেকে খতিয়ান নং ২০২৬-১০০০১৩ জারি করা হয় এবং ২০২৯ সাল পর্যন্ত সরকারি ভূমি উন্নয়ন কর/দাখিলা পরিশোধ করে তারা শান্তিপূণভাবে জমি ভোগদখল করে আসছেন।
​সংবাদ সম্মেলনে ফারুক আজম তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের কাছে সিএস, এসএ, আদালতের ডিগ্রি, ভায়া দলিল, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়ের কপি এবং হালনাগাদ খাজনা-দাখিলাসহ সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে।

সত্য ও আইন আমাদের পক্ষে থাকা সত্ত্বেও একটি কুচক্রী ও জবরদখলকারী মহল বেআইনিভাবে জমি দখলের পাইতারা চালাচ্ছে। নিজেদের অন্যায় ঢাকাতে তারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে।”
​সংবাদ সম্মেলনে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী ভুক্তভোগী পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন। তারা অবিলম্বে চিহ্নিত ভূমিদস্যু ও মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জমি সুরক্ষায় স্থানীয় প্রশাসন ও পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin