
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
“মাদক নয়, খেলাধুলায় হোক তারুণ্যের জয়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে
২.অক্টোবর রোজ শুক্রবার নীলফামারী সদর থানাধীন মুশরত কুখাপাড়ায় সংগলশী আন্তঃওয়ার্ড মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাঠের চতুর্দিকে হাজারো দর্শকের উল্লাশে মুখরিত জমকালো ফাইনাল খেলায় ৮ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন এবং ৫ নং ওয়ার্ড রানার্সআপ হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরন করা হয়। সেইসাথে ফাইনাল খেলা দেখতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন ।
মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে আয়োজিত আনুষ্ঠানিক আলোচনায় অত্র এলাকার সচেতন ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
যে মুখে ( মা) ডাকি সে মুখে মাদক নয়। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।