শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের প্রতিবাদী মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সৌদি আরব এবং পবিত্র হারামাইন শরিফাইন বিশেষ করে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে হুতি সম্প্রদায়ের অন্যায় আক্রমণ ও আগ্রাসনের বিরুদ্ধে সিরাজগঞ্জে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমা সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া আহলে হাদীস জামে মসজিদে জু’মার নামাজ শেষে মসজিদ সংলগ্ন রাস্তায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস জেলা শাখার সেক্রেটারি জেনারেল শাইখ আব্দুল খাবীর মাদানী নেতৃত্বে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জেনারেল শাইখ আব্দুল খাবীর মাদানী বলেন, পবিত্র হারামাইন শরিফাইন বিশ্ব মুসলিমের আবেগ ও ঐক্যের প্রতীক। মক্কা ও মদিনার পবিত্র ভূখণ্ডে যেকোনো ধরনের আক্রমণ ও আগ্রাসন সমগ্র মুসলিম উম্মাহর ওপর আক্রমণের শামিল। হুতি সম্প্রদায়ের বিদ্রোহীদের এই অন্যায় ও অপতৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।
এই মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জমঈয়তে আহলে হাদীসের সদস্য মোঃ শাহজাহান কবির (মুক্ত তালুকদার) বড়বাড়ী আহলে হাদীস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান আলী, অত্র মসজিদের সভাপতি আনোয়ারুল কবির, মুয়াজ্জিন মোঃ স্বপন আলি, আব্দুল হামিদ,ফরিদ আলীসহ বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সিরাজগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় আলেম-ওলামাসহ সাধারণ তৌহিদী জনতা অংশ নেন। সমাবেশ থেকে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে একত্রিত হয়ে পবিত্র স্থানসমূহের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin