শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১৭ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১২২টি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক।

সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল হাই সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জিত কুমার রায়, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশিম, ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবদিন বাবুল, উপজেলা জামায়াতের আমির বাবুল আহমেদ, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি তপন কুমার রায় ও সাধারণ সম্পাদক প্রফুল্ল শীল।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ১২২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরাও প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin