
দৈনিক সমকাল প্রত্রিকা’কে উদ্দেশ্য করে দৈনিক সমকালের বর্তমান অফিসপ্রধান সুমন চৌধুরী’কে উদ্দেশ্যে করে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি একটি চিঠি লিখে গেছেন। চিঠিটি তিনি উপস্থাপন করেন
সুমন/ বিদায়
তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। একসঙ্গে প্রায় দেড়যুগ কাজ করেছি।কখনো কোন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পার সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বউদির হাতে দিও।
পুলকদা।
এই ছোট চিঠিটি সমকালের অফিসপ্রধান সুমন চৌধুরী’কে উদ্যেশ্য করে লিখে গেছেন সাংবাদিক পুলক চ্যাটার্জি।

উল্লেখ্য বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।