শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির শান্তিতে নোবেল পুরষ্কার পেলেও অশান্তিতে আছে গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফর শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকায় যাচ্ছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ Time View

গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান দিনের সরকারি সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে সফরের আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই ছিল তাঁর প্রথম সরকারি সফর।দুই দিনের সফরকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সফরের প্রথম দিন রোববার দুপুরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয় এবং সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়।সফরকালে রাষ্ট্রপতি তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।সফরের দ্বিতীয় দিনে সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি। দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। জেলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে তরুণদের দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়। স্থানীয়দের প্রত্যাশা।

তবে রাষ্ট্রপতির নিজ জেলা সফরের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো আরও গুরুত্ব পাবে এবং জেলার উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে।দুই দিনের সফর শেষে রাষ্ট্রপতির ঢাকা ফিরে যাওয়ার মধ্য দিয়ে ঠাকুরগাঁও সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে ঠাকুরগাঁও বাসীর প্রানের দাবী বাস্তবায়ন হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin