বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

চারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি বাচ্চু ও সম্পাদক সুজন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৫ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

চারঘাট প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে দৈনিক ইত্তেফাক ও সোনার দেশের প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চুকে সভাপতি এবং দৈনিক দিনকালের প্রতিনিধি শাহিনুর রহমান সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এছাড়া নাগরিক টিভি ও দি এশিয়ান এজের রাজশাহী বিভাগীয় প্রধান ওবায়দুল ইসলাম রবিকে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি ময়েন উদ্দিন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দি এশিয়ান এজের প্রতিনিধি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনতেজারের প্রতিনিধি সজল ইসলাম এবং দপ্তর সম্পাদক দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি সাজ্জাদ হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরভূমির প্রতিনিধি রাজন ইসলাম, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি সম্রাট আলী, কান্ট্রি টুডের প্রতিনিধি ইসমাইল হোসেন এবং রাজশাহী দর্পণের প্রতিনিধি শিমুল আলী।

সভায় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা আগামী দুই বছর স্বচ্ছতা, ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে ৫ জুলাইয়ের মধ্যে নতুন সদস্য সংগ্রহ ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বের অংশ হিসেবে শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। তবে পূর্বের কমিটির কয়েকজন সদস্য নতুন কমিটিতে থাকতে অনিচ্ছা প্রকাশ করায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

মোঃ মোজাম্মেল হক ০০৬
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin