শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির

আশুলিয়ায় পুলিশের অভি/যানে জামগড়া থেকে ধ/র্ষণ মামলার আ/সামি জাকিরকে গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৬৫ Time View

হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদের নেতৃত্বে (এসআই) তালেব এর সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত জাকির হোসেন চুয়াডাঙ্গা জেলার রামুদা থানার দশমীপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন নাসির মাস্টারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জাকির হোসেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। এছাড়া তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ফিটিংবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ বলেন, “জাকির হোসেনকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ফিটিংবাজি ও ধর্ষণসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে বিচারাধীন বিষয়। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin