বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

র‌্যাব-১২,৩ ও সিপিসি-২ মগবাজার এর যৌথ অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৩ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।

র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-৩, সিপিসি-২ মগবাজার এর যৌথ অভিযানে তাড়াশ থানা এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ১টি পিকআপ জব্দ করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ২৮ জুন ২০২৬ খ্রিঃ, বিকাল ১৪.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ঢাকা হতে রাজশাহী গামী মহাসড়ক চরহামকুড়িয়া গ্রামস্থ ০৯নং ব্রীজ পাঁকা রাস্তার উপর” একটি যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং ০১টি পিকআপ জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামীদ্বয় । মোঃ আরবী মিয়া(৩৩), পিতা-মোঃ মৃত আব্দুল খালেক, সাং-গলগন্ডা, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ, ০২। মোঃ ফারুক(১৯), পিতা-মোঃ আব্দুল কাদের, সাং-খিলপাড়া, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘ দিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে পিকআপে বহন পূর্বক নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করিয়া আসছিল ।

৪। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin