
মো. দেলোয়ার হোসেন বাবু দৈনিক
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার ।।
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাহানাজ পারভিন, সাধারণ সম্পাদক নিতা চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম।
সোমবার ২৯ জুন বিকেলে ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মোছা. রেখা খানম, উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন, পৌর মহিলা দলের সভাপতি সান্ত্বনা পারভিন, সাধারণ সম্পাদক রুনা আক্তার, সাংগঠনিক সম্পাদক পারভিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন,
নারীর রাজনৈতিক অংশগ্রহণ মানেই সমাজের অগ্রগতি। ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কমিটি গঠনের মূল উদ্দেশ্য তৃণমূলের নারীদের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করা।
নতুন কমিটির প্রতি আহ্বান: দলীয় কার্যক্রমের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী উদ্যোক্তা তৈরি ও স্থানীয় সমস্যা সমাধানে মাঠে নামুন। রাজনীতি শুধু মিছিল-মিটিং না, এটি সেবার নাম।