বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন সাংবাদিক মাসুম মিজান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২১ Time View

কে এম সোহেব সোহেব ঃ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড মার্কেটিং ডিভিশন (বিসিএমডি)-এর প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট গণমাধ্যম, জনসংযোগ ও কর্পোরেট যোগাযোগ ব্যক্তিত্ব মো. মিজানুর রহমান (মাসুম মিজান)।

এর আগে তিনি ২০১৩ সালে জনসংযোগ কর্মকর্তা হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিংখাতে যোগদানের পূর্বে মাসুম মিজান দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক নয়াদিগন্ত, আমার দেশ, সমকাল, মানবকণ্ঠ, বরিশালের স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চল ও আজকের বার্তা-সহ বিভিন্ন সংবাদপত্রে প্রায় ১৪ বছর সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবেও কাজ করে যাচ্ছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর দুই মেয়াদে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি। তিনি ঢাকা ও বরিশালের বিভিন্ন পেশাদার সাংবাদিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি-সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।

দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতা, কর্পোরেট কমিউনিকেশন, ব্র্যান্ডিং, মিডিয়া রিলেশনস এবং ডিজিটাল যোগাযোগখাতে মাসুম মিজানের সুদীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম রয়েছে। শিক্ষাজীবনে তিনি বরিশাল জিলা স্কুল ও সরকারি বরিশাল কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বরিশাল বিএম কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

নতুন এই দায়িত্বের মাধ্যমে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্পোরেট ব্র্যান্ডিং, জনসংযোগ, ডিজিটাল উপস্থিতি এবং আধুনিক বিপণন কার্যক্রমে দূরদর্শী ও গতিশীল নেতৃত্ব প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin