বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সলঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে হাম/লা লুট/পাটের চেষ্টার অভি/যোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধ চাঁদাদাবী করে তা আদায়ে ব্যর্থ হয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,লুটপাটের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়,সলঙ্গা বাজার সংলগ্ন বড়গোজা গ্রামের আব্দুর রশিদের ছেলে রাজু মধ্যপাড়া ভরমোহনী মৌজায় নিজ নামে ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। অভিযোগে বলা হয়েছে,প্রতিবেশী মেজবাহ ও তার সহযোগীরা ব্যবসা প্রতিষ্ঠানে এসে অবৈধভাবে চাঁদা দাবী করেন।চাহিদামতো চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে জোরপূর্বক দোকানে প্রবেশ করে মালামাল লুটপাটের চেষ্টা চালান।
একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে রাজুর বাবা আব্দুর রশিদের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে মারধর করেন। ভুক্তভোগীদের দাবী, হামলার সময় তার প্রাণনাশেরও চেষ্টা করা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে সলঙ্গা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগীরা জানান,রবিবার সকালে অভিযুক্তদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।তারা ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin