বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সুন্দরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে ব/লাৎকারের শাস্তির দাবিতে মান/ববন্ধন ও বিক্ষো/ভ 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২২৭ Time View

মোঃ আনিসুর রহমান আগুন  গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ২ ছাত্রকে বলৎকার করায় সানজু বকসীর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অভিযুক্ত সানজু বকসী (৫২) রামধন বকসীপাড়ার মৃত জয়নাল বকসীর ছেলে।

শনিবার  বামনডাঙ্গা ইউনিয়নের রামধন বকসীপাড়া আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে বলাৎকারকারী সাজু বকসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বলাৎকারের শিকার ছাত্রদ্বয়,বিএনপি নেতা শামীম মিয়া ,এনজিও কর্মী  শাহাদাত হোসেন, সাংস্কৃতিক কর্মী শাহাবুল ইসলাম , শিক্ষক রাসেল মিয়া, পিয়াল হাসান প্রমুখ।

জানা গেছে, মাদ্রাসার পাশেই বাড়ি হওয়ায় ওই ২ মাদ্রাসা শিক্ষার্থী ক কে দেড় মাস আগে সাঞ্জু বকসী তার বাড়িতে নিয়ে গিয়ে ১বার বলাৎকার করে। পরবর্তীতে ২৪-২৫ দিন আগে হাফিজিয়া মাদ্রাসায় রাত ১ টায় যখন সবাই ঘুমিয়ে ছিল তখন শিক্ষার্থী ক এর  আরেক বার তার শরীরের কাপড় খুলে তাকে বলাৎকার করে।  চিৎকার করতে ধরলে প্রথমে তার মুখ চেপে ধরে এবং বিষয়টি কাউকে বললে তাকে মারার হুমকি প্রদান করে। এমনকি বিষয়টি তার বাবা-মাকে জানাতেও নিষেধ করে এবং বলে তোর বাবা-মাকে জানালে তোর পিতা মাতাকেও মেরে ফেলবো।

তাই সে বিষয়টি  ভয়ে কাউকে বলেনি।

অপর ভিকটিম শিক্ষার্থী খ জানান, সেও একই ব্যক্তি দ্বারা ১ মাস আগে বলাৎকারের শিকার হন।তাকেও একই ধরনের হুমকি ধামকি প্রদান করা হয়।মানসিক ভাবে চাপে থাকা শিক্ষার্থী ক বাধ্য হয়ে তার মাকে বললে বিষয়টি মুহুর্তের মধ্যে এলকায় ছড়িয়ে পড়ে।উত্তেজিত জনতা মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভে ফেটে পড়ে। বিষয়টি নিয়ে  এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

মাদ্রাসার শিক্ষক নুর আলাম জানান, তিনি ঘটনার সময় মাদ্রাসায় ছিলেন না।তিনি ছুটিতে ছিলেন।অন্য একজনকে দ্বায়িত্ব দিয়ে সে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন।ছুটি শেষে আজ মাদ্রাসায় এসে তিনি বিষয়টি জানতে পারেন এবং সাথে সাথে সভাপতিসহ কমিটির সকলকে অবহিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin